লালমনিরহাটের কালীগঞ্জে প্রেমের এমন এক খেলা জমেছে যা দেখে সিনেমা নির্মাতারাও স্ক্রিপ্ট লিখতে বসে যাবেন!
১৫ বছরের এক কিশোরী সোজা গিয়ে উঠেছে তার ১৬ বছর বয়সী নাব/লক প্রেমিক জিহাদ হাসান জনির বাড়িতে—দাবি একটাই, “বিয়ে করো নয়তো নড়ব না!” 👰♀️💍
কিন্তু হায়রে প্রেম! যে ছেলে প্রেমপত্র লিখতে গিয়ে হয়তো খাতার পৃষ্ঠা শেষ করেছে, সেই জনি বউ আসার খবর শুনে এমন দৌড় দিয়েছে যে তাকে ট্র্যাক করার জন্য এখন নাসা ডাকতে হবে! প্রেমিকা দরজায় হাজির হতেই জনি নাকি এলাকাছাড়া! 🤣🏃♂️
গ্রামের মুরব্বিরা বসে হিসাব মেলাচ্ছেন—প্রেমের কি বয়স আছে? আর জনির বন্ধুরা হাসতে হাসতে বলছে, “ভাই প্রেমের দাবি তুলতে বলছিল, বাড়ির ঠিকানা দিতে তো বলেনি!”
যাই হোক, জনি ভাই যেখানেই থাকুন, সুস্থ থাকুন… তবে বাড়ি ফেরা কিন্তু এখন বেশ ঝুঁকিপূর্ণ!

